ওয়েব সিরিজে ‘করোনার কাল’

৬ এপ্রিল, ২০২০ ১৪:৪৬  
করোনা সচেতনতায় ইউটিউবে প্রকাশ করা হয়েছে থ্রিডি অ্যানিমেশন সিরিজ-‘করোনা কাল’। ওয়েব সিরিজটিতে তুলে ধরা হয়েছে করোনাভাইরাস কীভাবে ছড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়। সোমবার, ৬ এপ্রিল প্রকাশ করা হয়েছে ১০ পর্বের এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব। এটি পরিচালনা এবং সম্পাদনা করেছেন আকতারুল আলম তিনু। অ্যানিমেশন সিরিজটির গল্প ভাবনায় আছে টিম আট। এতে কণ্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু, মঈনুল ইসলাম সাইদী ও মার্জিয়া নাহার শাওনা। এটি প্রযোজনা করেছে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন। আর প্রকাশিত হয়েছে সি-মিউজিক মোশনের ব্যানারে। ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=77dD2WPMRM4&feature=youtu.be